পাকিস্তানে চলমান শান্তি আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে পৃথক পৃথক ইসরাইলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ জেলার কফর সির শহরে এক হামলায় চারজন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন।
একই জেলার জেফতা শহরে আরেক হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের একজন সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
এ ছাড়া তৌল শহরে আরেকটি হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









