শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ছাগল ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের মাঝে বিনামূল্যে আউস ধানের বীজ, পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং কৃষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।”

তিনি আরো ঘোষণা দেন, “কৃষকদের দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত করতে আগামী পহেলা বৈশাখ সারা দেশে আনুষ্ঠানিকভাবে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করা হবে।”

তিনি আরো বলেন, সামাজিক অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের সামাজিক ব্যাধি নির্মূলে তিনি প্রশাসন ও সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা, প্রাণিসম্পদ ও কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ। 
এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে আগত উপকারভোগীদের মাঝে উন্নত জাতের ছাগল, কৃষি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপকরণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে জানান, এই সহায়তার ফলে তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি জানান।

সুমন/নবাবগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.