কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চাপায় আপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলি ফেরিঘাটে এ দুঘর্টনা ঘটে।
দুঘর্টনায় নিহত আপন উপজেলার শাহপুর গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি ফেরীতে উঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন ও উপস্থিত ব্যক্তিরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন।
বাজিতপুর থানার (ওসি) এস এম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাটুলীঘাটে ফেরিতে ওঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকের চাপায় আপন নামে এক যুবক নিহত হন।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









