বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ, ডিলারকে জরিমানা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ এএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫০ এএম

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ, ডিলারকে জরিমানা

বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলম কমিশনার বাড়িতে পরিচালিত এক অভিযানে স্থানীয় ডিলার মো. শামসুল আলম শিমুর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাইজিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআইয়ের কর্মকর্তাদের পাশাপাশি বানারীপাড়া থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ডিলারের সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার মজুদের অনুমতি থাকলেও তিনি দীর্ঘদিন ধরে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০টি গ্যাসভর্তি সিলিন্ডার নিজ বাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখছিলেন।

অভিযোগ রয়েছে, এসব সিলিন্ডার তিনি উপজেলা সদরের বন্দর বাজারের ফেরিঘাট সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠান ‘বৈশাখী প্লাস’ থেকে অতিরিক্ত দামে বিক্রি করতেন। এতে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছিল।

এনএসআইয়ের দীর্ঘদিনের নজরদারিতে অভিযোগের সত্যতা পাওয়ার পরই প্রশাসন তার বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে জরিমানা আরোপ করে।

অভিযানের সময় মজুদকৃত গ্যাস সিলিন্ডার দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অনুমোদিত নিয়ম অনুযায়ী ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয় এবং ১ হাজার টাকার মুচলেকা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

আদনান/বরিশাল/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.