বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোলায় ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম

ভোলায় ভারতীয় নাগরিক আটক

ভোলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১ ভারতীয় নাগরিককে আটক করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ১ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় নাগরিক গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার আত্মগোপনে থাকার উদ্দেশ্যে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদকপাচারকারী চক্রের ১ সদস্যের সাথে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

আটককৃত ব্যক্তির আব্দুল মমিন (৩২) পিতাঃ বসার আলী,গ্রামঃ বাঁশপুকুর ,থানাঃ যাত্রাপুর জেলাঃ সোনামুড়া ,রাজ্যঃ ত্রিপুরা ,জাতীয়তাঃ ভারতীয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

অবৈধ অনুপ্রবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

দাউদ ইব্রাহীম/ভোলা/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.