রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল হচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল হচ্ছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজার পুনরায় সচল করতে সরকার কাজ করছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই আমরা এ ব্যাপারে সুখবর দিতে পারবো।

রবিবার (১২ এপ্রিল) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

বৈঠকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, “শুধু মালয়েশিয়া নয়, সব দেশেই শ্রমবাজার নিয়ে কাজ শুরু করা হয়েছে, যাতে প্রবাসে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো যায়।”

মন্ত্রী আরো বলেন, “সম্প্রতি যুদ্ধে যেসব প্রবাসী মারা গেছেন তাদের মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে তা নিরসনে কাজ চলছে। বিভিন্ন দেশ ও কোম্পানির সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।” পাশাপাশি যারা নিরাপত্তাজনিত কারণে ফিরতে চাইছেন না, তাদের নিরাপত্তায় সংশ্লিষ্ট দেশের মিশনগুলো কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি মালয়েশিয়া সফরকালে অনুষ্ঠিত বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, “আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভাই হিসেবে সম্বোধন করেছেন।”

এর আগে গত ৯ এপ্রিল মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন।

রাহাত/সিলেট/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.