বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাবুগঞ্জে ২৬০০ লিটার ডিজেল জব্দ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম

বাবুগঞ্জে ২৬০০ লিটার ডিজেল জব্দ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ হাজার ৬শ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘মোল্লা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান মোল্লা অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রেখেছিলেন। এসব তেল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানে মজুত থাকা ২ হাজার ৬শ লিটার ডিজেল জব্দ করা হয়।

জব্দকৃত তেল পরবর্তীতে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, জনস্বার্থ বিরোধী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুতদার ও বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

আদনান/বরিশাল/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.