মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শেরপুরে স্বামী-সতীনকে জুতা পেটা, স্ত্রী কারাগারে

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম

শেরপুরে স্বামী-সতীনকে জুতা পেটা, স্ত্রী কারাগারে

শেরপুরে আদালত চত্বরে এক বিচার প্রার্থী নারী তার স্বামী ও সতিনকে জুতা পেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত নারীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

 সোমবার (১৩ এপ্রিল) শেরপুর জুডিশিয়াল আদালতের সামনে এ ঘটনাটি ঘটেছে।

সংক্ষিপ্ত বিচারিক আদালতে ওই সাজার আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া।

সাজাপ্রাপ্ত ওই নারী হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নোয়াগাঁও এলাকার আরজ আলীর কন্যা আখলিমা আক্তার (৩০)। একইসাথে তার বড়বোন আখলিমার নাসিমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। 

বিচারিক আদালতের বেঞ্চ সহকারী মো. সামিউল হক একইদিন রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, নকলা আমলী আদালতে আখলিমা খাতুনের দায়ের করা যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি মামলায় স্বামী উজ্জল মিয়া সোমবার দুপুর আড়াইটার দিকে হাজিরা দিয়ে বের হয়। এরপর শ্রীবরদী আমলী আদালতের কাছে থাকা উজ্জল মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী স্বপ্না খাতুনকে প্রথম স্ত্রী আখলিমা আক্তার ও তার লোকজন তাদের মারপিট ও জুতাপেটা করে। এ নিয়ে আদালত অঙ্গনে ব্যাপক শোরগোল শুরু হলে আদালতের দায়িত্বে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই ৩ জনসহ ৪ জনকে আটক করে।

পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতে স্বপ্না খাতুনের দায়ের করা মামলায় তাৎক্ষণিক কর্তব্যরত পুলিশসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দণ্ডবিধির ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করে আখলিমা খাতুনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 
 

শাহরিয়ার শাকির /শেরপুরে/ কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.