মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মিয়ানমারের সংকটে স্থবির বন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ পিএম

মিয়ানমারের সংকটে স্থবির বন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গাড়িযোগে বন্দরে পৌঁছান।

বন্দর সূত্র জানায়, মন্ত্রীকে পৌঁছানোর পর সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। এরপর তিনি টেকনাফ স্থলবন্দরের জেটিঘাটে গিয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। জেটিঘাট ঘুরে দেখার পাশাপাশি তিনি বন্দরের গুদাম, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে বন্দর ভবনের ওপর উঠে নাফ নদীর জলসীমাও পরিদর্শন করেন।

স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড-এর মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, পরিদর্শনকালে মন্ত্রীকে বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে দীর্ঘদিন ধরে স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে থাকার বিষয়টিও তুলে ধরা হয়।

পরিদর্শনকালে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশরসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফরিদুল/কক্সবাজার/কাওছার

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.