মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাঘাইছড়িতে পহেলা বৈশাখকে কেন্দ্র করে এগত্তর পার্কে মানুষের ঢল

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পিএম

বাঘাইছড়িতে পহেলা বৈশাখকে কেন্দ্র করে এগত্তর পার্কে মানুষের ঢল

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এগত্তর পার্কে নেমেছে মানুষের ঢল। পহেলা বৈশাখের সকাল থেকেই নানা বয়সি মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পার্ক এলাকা।

নববর্ষকে বরণ করতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে পার্কে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। শিশুদের কোলাহল, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ। রঙিন পোশাক, মুখে হাসি আর হাতে বিভিন্ন পসরা সব মিলিয়ে উৎসবের আমেজে ভরপুর ছিল পুরো এলাকা।

পার্ক প্রাঙ্গণে বসেছে বিভিন্ন ধরনের অস্থায়ী দোকানপাট। খাবারের স্টল, খেলনা, ফাস্টফুড, আইসক্রিমসহ নানা আয়োজন দর্শনার্থীদের আকর্ষণ করে। বিশেষ করে শিশুদের জন্য ছিল দোলনা ও বিনোদনের নানা ব্যবস্থা।

দর্শনার্থীরা জানান, প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে এগত্তর পার্কে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজন আনন্দ ও মিলনের এক অনন্য উপলক্ষ তৈরি করে।

বাংলা নববর্ষের এই উৎসব শুধু আনন্দের নয়, বরং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবেও নতুন প্রজন্মের কাছে বিশেষ বার্তা বহন করছে।

ইসলামুল হাফিজ নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

বাঘাইছড়িতে পহেলা বৈশাখকে কেন্দ্র করে এগত্তর পার্কে মানুষের ঢল | The Daily Adin