বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সুনামগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম

সুনামগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে যাদুকাটা নদীর পাশে আবুল হাসান (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আবুল হাসান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের জহুর আলীর ছেলে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল তাহিরপুরের সীমান্তবর্তী বড়গোপ টিলার নিচে যাদুকাটা নদীর পশ্চিম পাড় থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আবুল হাসানের পরিবারের সদস্যরা জানান, সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে দুই ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন আবুল হাসান। তারা যাদুকাটা নদীতে বারকি নৌকা যোগে বালু উত্তোলনের কাজ করেন। সন্ধ্যায় আকাশের অবস্থা খারাপ দেখে নিজে বারকি নৌকা তালাবদ্ধ করে বাড়ি ফেরার কথা বলে দুই ভাইকে নদীর চর থেকে চলে যেতে বলেন।

তবে পরিবারের ধারণা রাতে ঝড়বৃষ্টি থাকায় হয়তো বজ্রপাতে আবুল হাসানের মৃত্যু হয়। নিহত আবুলের শরীর ঝলসে যাওয়ায় এমন ধারণা করছেন পরিবার। 

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে নদী তীরে যাতায়াতাকারী মানুষজন বালি চরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর পরিবারের লোকজন গিয়ে আবুল হাসানের মরদেহ শনাক্ত করেন।

সুনামগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.