বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাতক্ষীরায় পালিত হল বৈশাখী মেলা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

সাতক্ষীরায় পালিত হল বৈশাখী মেলা

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হল বৈশাখী মেলা। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বৈশাখী মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাজ্জাক পার্কে ফিতা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জুয়েল আরিফিন, বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল রউফ, বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, পুলিশ ও প্রশাসনের উদ্ধতম কর্মকর্তাসহ স্কুল কলেজের শিক্ষক ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ জনতা। 

জেলা প্রশাসক আফরোজা আক্তার বলেন, বৈশাখ বাঙালির ঐতিহ্য। বাঙালির এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

সাত দিনব্যাপী এই বৈশাখী মেলায় মোট ৫০টি স্টল স্থান পেয়েছে। এই স্টাইলগুলোর মধ্যে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যের বিভিন্ন সামগ্রী।

এছাড়াও বৈশাখী মেলায় অনুষ্ঠিত হবে গ্রামবাংলা লাঠি খেলা ও ঘুড়ি উড়ানো। 

সাঈদ/সাতক্ষীরা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.