বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুমিল্লায় বৈশাখের রঙে শোভাযাত্রা ও সাংস্কৃতিক বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম

কুমিল্লায় বৈশাখের রঙে শোভাযাত্রা ও সাংস্কৃতিক বর্ণাঢ্য আয়োজন

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লাতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। বর্ণাঢ্য আয়োজন, বৈচিত্র্যময় শোভাযাত্রা এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি রূপ নেয় এক মিলনমেলায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালেই শহরের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণিল বৈশাখী শোভাযাত্রা।এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। 

শোভাযাত্রায় ছিল ঐতিহ্যবাহী গ্রামীণ উপকরণ, বর্ণিল মুখোশ, ফেস্টুন ও প্ল্যাকার্ডের সমাহার। লোকজ সাজে সজ্জিত অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

অসাম্প্রদায়িক চেতনায় উদ্দীপ্ত সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূইয়া, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ হাসনাত মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শোভাযাত্রাটি গিয়ে শেষ হয় কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন, যেখানে সংগীত, নৃত্য ও লোকজ পরিবেশনায় মুগ্ধ হন দর্শনার্থীরা।

নববর্ষ উপলক্ষে কুমিল্লা জুড়ে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা, মাছের মেলা, লোকজ পণ্যের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান। দিনভর এসব আয়োজন শহরের প্রতিটি প্রান্তকে করে তোলে বর্ণিল ও উৎসবমুখর, যোগ করে নতুন আনন্দের মাত্রা।

ইমরান/কুমিল্লা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.