মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পহেলা বৈশাখ, উৎসবে মেতেছে বোয়ালমারীবাসী

বোয়ালমারী প্রতিনিধি

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম

পহেলা বৈশাখ, উৎসবে মেতেছে বোয়ালমারীবাসী

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে আনন্দে মেতেছে বোয়ালমারী উপজেলাবাসী। উৎসবমুখর পরিবেশ উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল হতে নতুন বছরকে বরণ করে নিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা চত্বরে হয় প্রভাতী অনুষ্ঠান। ভোর হতে শুরু হয় লোক সমাগম। এ সময় তারা বিভিন্ন ধরনের পোশাক, বিভিন্ন গ্রাম বাংলা ঐতিহ্য সম্বলিত সরঞ্জাম নিয়ে হাজির হন। নবীন ও প্রবীণ এক হয়ে পুরো এলাকার রূপ নেয় নতুন সাজে। বোয়ালমারী বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।

অনুষ্ঠানের শুরুতেই ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মূর্ছনায় নতুন বছরকে স্বাগত জানানো হয়। এরপর একে একে সংগীত, আবৃত্তি ও নৃত্য কৌতুক পরিবেশিত হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের দেখা যায় যোদ্ধার সাজে।

শোভাযাত্রায় বাঙালির চিরায়ত সংস্কৃতি ও গ্রামীণ জীবনের রঙিন প্রতিচ্ছবি ফুটে ওঠে, বৈচিত্র্যময় ঘোড়ারগাড়ি, জেলে, মুখোশ, রঙিন মুকুট, টোপর, তালপাখা, ঘটক,  প্রতিকৃতি এবং লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ দর্শনার্থীদের মুগ্ধ করে। 

বাংলাদেশ পুলিশ, গ্রাম প্রতিরক্ষাবাহিনী আনসার নিরাপত্তায় নিয়োজিত ছিল। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো। এতে শিশু থেকে শুরু করে সববয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে দেয় ভিন্ন মাত্রা। 

অনুষ্ঠান চলে দুপুর পর্যন্ত। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা শিশু পার্ক উন্মুক্ত করা হয়েছে। 

রবিউল/

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.