বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ময়মনসিংহে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

ময়মনসিংহে পহেলা বৈশাখ উদযাপন

পহেলা বৈশাখ—বাংলা নববর্ষ উপলক্ষে ময়মনসিংহে বর্নিল ও বর্ণাঢ্য বৈশাখ শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করে জেলা প্রশাসন ও বর্ষবরণ উদযাপন পরিষদ বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিশাল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

নগরবাসীর নজর কাড়তে শোভাযাত্রায় আবহমান গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের বিভিন্ন উপকরণ হাতে নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

শোভাযাত্রায় ময়মনসিংহ ৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোটে এম এ হান্নান খান, বিএনপি নেতা লিটন আকন্দসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন থেকে একটি বর্ণাঢ্য নববর্ষের শোভাযাত্রা, নগরীর শহীদ সাগর চত্ত্বর থেকে ময়মনসিংহ প্রেস ক্লাব, রেলওয়ে কৃষ্ণচূড়া প্রাঙ্গণ থেকে ইনস্টিটিউট ফর এনভাইরণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে ভিন্ন ভিন্ন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সবকটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে বৈশাখী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উদ্যান জুড়ে বসে রঙ বেরঙের বর্ণিল আবহমান বাংলার ঐতিহ্যের গ্রামীণ মেলা ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙ্গালঅর অসাম্প্রদায়িক মিলনমেলায় রূপ নেয়।

এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাবের উদ্যোগে পদযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়। বিকেলে সার্কিট হাউজ মাঠে বাংলার ঐতিহ্য ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, রশি টানাটানি ও হা-ডু-ডু প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

রুবেল/ময়মনসিংহ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.