বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে নবাবগঞ্জে নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে নবাবগঞ্জে নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের নবাবগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। বাঙালির প্রাণের এই উৎসবকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত ও বর্ষবরণের গান পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি তুলে ধরে একটি বর্ণাঢ্য র‌্যালি নবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়।

র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বর্ষবরণ অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু দে, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম এছাড়াও এবি পার্টি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এদিকে, বৈশাখ উপলক্ষে উপজেলা চত্বরে বসে বর্ণিল বৈশাখী মেলা। মেলায় দেশীয় খাবার, ঐতিহ্যবাহী লোকজ শিল্প ও কারুপণ্যের সমাহার ঘটে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মেলা ও অন্যান্য আয়োজনে অংশগ্রহণ করেন। আনন্দ-উৎসব ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে বরণ করে নেয় নবাবগঞ্জবাসী।

সুমন/নবাবগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.