বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিবগঞ্জ সীমান্তে মাদকদ্রব্যসহ প্রাইভেট কার আটক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:১১ এএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ১০:১১ এএম

শিবগঞ্জ সীমান্তে মাদকদ্রব্যসহ প্রাইভেট কার আটক

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক ০২টি অভিযানে ০১জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি প্রাইভেট কার জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতের প্রথম প্রহরে অভিযান ০২টি পরিচালিত হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ মক্কা স্কেলের (সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক) সামনে কৌশলগত অবস্থান নিয়ে ০১টি প্রাইভেট কার (ACCORD, ২৩৫০ সিসি) এর গতিরোধ করতঃ আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬), পিতা-মৃত জসিম উদ্দিন, গ্রাম-শামুকখোল, পোষ্ট-প্রসাদপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁকে ফেন্সিডিল এর বিকল্প ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অপর অভিযানটিতে একই বিওপি হতে অপর একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ গণকবর সংলগ্ন দীঘির পাড় নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ফেন্সিডিল এর বিকল্প ৫৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করতে সক্ষম হয়। এ সময় একটি সংঘবদ্ধ মাদক চক্র বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত আসামীসহ জব্দকৃত মাদক ও প্রাইভেট কার এর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১৩ জন আসামীসহ প্রায় ৪৫০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে। 

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সানাউল্লাহ সুমন /শিবগঞ্জ/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.