কক্সবাজারের টেকনাফে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাসির উদ্দীন (২৫) টেকনাফ উপজেলার আলিয়াবাদ গ্রামের বাসিন্দা মোস্তাক মিয়ার ছেলে।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় গাড়ির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮টি মিনি প্যাকেটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীনকে আটক করা হয় এবং মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি অধিনায়ক জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী চক্র ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দ গাড়ি ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









