বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী আটক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ এএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ এএম

জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী আটক

জামালপুরে পুলিশের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মোছাঃ লকসি বেগম নামে এক নারী আটক।

জামালপুর থানার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর পৌরসভার পূর্ব কাঁচারীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোছাঃ লকসি বেগম (৪১) কে বিপুল পরিমাণ মাদক সহ আটক করা হয়েছে।

অভিযানে তার কাছ থেকে ২০ পুটলা হেরোইন, যার ওজন ১০৪ গ্রাম, এবং ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ১৫০ গ্রাম, উদ্ধার করা হয়েছে। এ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা।

জামালপুর সদর থানার এসআই মোঃ খাইরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ মোছাঃ লকসি বেগম কে আটক করা হয়ে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সাকিল/জামালপুর/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.