বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নদী ও খাল পুনরুদ্ধার বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম

নদী ও খাল পুনরুদ্ধার বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, নদী-নালা ও খাল পুনরুদ্ধার বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে। সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে পিরোজপুরের ভান্ডারিয়ার চড়খালি কাটাখাল ও ভারানীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা অনেকাংশে হ্রাস পাবে এবং কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল, ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা দেখা দিত। পুনঃখনন কাজ শেষ হলে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি ও মৎস্য খাতে সুফল মিলবে বলে তারা আশা করছেন।

জালিস/পিরোজপুর/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.