ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে রোজিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন বাথানগাছি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজ ঘরে রান্না করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









