শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কিশোরগঞ্জের তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

কিশোরগঞ্জের তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

শোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী ‘সন্দীপন বইমেলা ২০২৬’। সৃজনশীল সংগঠন ‘সন্দীপন সাহিত্য আড্ডা’র এক দশক বর্ষপূর্তি উপলক্ষ্যে এ বইমেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে গুরুদয়াল সরকারি কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন বহুমাত্রিক লেখক ও বিশ্ব ভ্রামণিক ডা. মাহফুজুর রহমান।

সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি সাদরুল উলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেলিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ এবং জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন।

মেলার প্রথম দিনেই কিশোরগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও বইপ্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় অনন্যা, কথা প্রকাশসহ দেশের ১৬টি প্রকাশনী অংশগ্রহণ করেছে।

আয়োজকরা জানিয়েছেন, আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলার দ্বিতীয় দিন ১৭ এপ্রিল (শুক্রবার) মেলা প্রাঙ্গণে ‘মননশীলতা বিকাশে বইয়ের ভূমিকা’ বিষয়ক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কবি ও সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আলী আকবরের সভাপতিত্বে এদিন আলোচনায় অংশ নেবেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক অর্চনা সাহাসহ বিশিষ্ট শিক্ষাবিদগণ।

মেলার শেষ দিন ১৮ এপ্রিল (শনিবার) আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আজিজ আহমেদ হুমায়ুন। কবি ও সংগঠনের জ্যেষ্ঠ সদস্য মেরাজ রাহীমের সভাপতিত্বে সমাপনী দিনে আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক মু আ লতিফ, অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম, বিশিষ্ট কবি ও গীতিকার সাইফ সিরাজসহ আরও অনেকে।

তন্ময়/কিশোরগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.