শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

২৪ ঘণ্টায় শেবাচিমে ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯২

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

২৪ ঘণ্টায় শেবাচিমে ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯২

গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। আর বিভাগের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৯২ জন। এছাড়া এখন পর্যন্ত বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে ১৯ জন শিশুর।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য মতে, বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫০৫ জন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ১১৯২ জন রোগী।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, টিকা কার্যক্রমে জোর দেয়া হয়েছে। আর এই রোগে আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে সেদিকে কঠোর নজরদারি রয়েছে।

আদনান/এদিন/নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.