যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসতে এখন পর্যন্ত রাজি হয়নি ইরান।
শনিবার (১৮ এপ্রিল) অজ্ঞাতনামা এক ইরানি সূত্রের বরাতে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ কথা জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, ইরান মনে করে, মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদানের সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উত্থাপন করেছে। ইরান সেই দাবিগুলো বাদ দেওয়াকে আলোচনার শর্তগুলির একটি হিসেবে উল্লেখ করেছে।
তেহরান তার শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে।
সূত্রটি বলছে, ‘দ্বিতীয় দফার আলোচনায় এখনো রাজি না হওয়ার বিষয়টি আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছি।’
তেহরান এটাও স্পষ্ট করেছে, যে তারা দীর্ঘ এবং ফলহীন আলোচনা করে সময় নষ্ট করতে চায় না।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









