শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভারত থেকে এলো আরো ৫ হাজার টন ডিজেল

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম

ভারত থেকে এলো আরো ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরো ৫ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে।

ভারত থেকে আসা এ ডিজেল পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পৌঁছেছে।

শনিবার (১৮ এপ্রিল) মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং আজ বিকেল পৌনে ৬টার দিকে পুরো ৫ হাজার টন ডিজেল ডিপোতে পৌঁছে।

তিনি আরো জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। ডিপোতে বর্তমানে পর্যাপ্ত ডিজেল মজুদ রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আরো ৭ হাজার টন ডিজেলের একটি চালান পাম্পিং শুরু হবে।

উল্লেখ্য, চলতি এপ্রিলে মোট ২৫ হাজার টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার টন আমদানি করা হয়েছে। এ নিয়ে এ মাসে দুই দফায় মোট ১৩ হাজার টন ডিজেল দেশে এসেছে।

মিলন/পার্বতীপুর/নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.