রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিএনএসবি হাসপাতালের ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

বিএনএসবি হাসপাতালের ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

খুলনা বিএনএসবি হাসপাতালের (চক্ষু হাসপাতাল) ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় বাদামতলা চক্ষু হাসপাতালের সামনে খুলনা যশোর মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সাবেক মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন,  কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, আটরা গিলেতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড মো. আনোয়ার হোসেন, মো. নাসির উদ্দিন, খান জাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব হোসেন, সদস্য সচিব সিয়াম হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন, মো. মাসুম বিল্লাহ, থানা যুবদল মোল্লা সোহরাব হোসেন, মোল্লা সোলায়মান, মেহেদী হাসান বাপ্পী, ফয়সাল কবির বাবু, এনামুল হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. পলাশ, রনি কাজী, রফিকুল ইসলাম সুজা, হাবিবুর রহমান, আবিদ হোসেন শেখ জিয়াউর রহমান।

মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, আগামী ২২ তারিখের মধ্যে দুই পক্ষের মধ্যে সুষ্ঠু সমাধান না হলে ফুলবাড়ী গেট থেকে ফুলতলা পর্যন্ত অচল করে দেওয়ার ঘোষণা দেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.