রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে হাম-রোবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠি হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্য়ালয়ের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, প্যাথ ও গ্যাভির সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মানিক মজুমদার. ডিজিজ কন্টোল কর্মকর্তা ডা. মীর কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. আবু সাঈদ, ওসি ( তদন্ত) মশিউর রহমান, উপজেলা বিএনপি নেতা  শেখ মো. ঈসহাক, ফজলুল হক, শাহ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সভায় জানানো হয়, হাম-রোবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে তারিখ পর্যন্ত মোট ১১ দিন ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত বয়সী উপজেলার ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রোবেলার টিকা দেওয়া হবে।

সোহাগ/গফরগাঁও/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.