পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজের ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মোহেব্বুল্লাহ মোল্লা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহেব্বুল্লাহ টিকিকাটা ইউনিয়নের সাংরাইল গোলবুনিয়া গ্রামের মো. আব্দুল খালেক মোল্লার ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে মোহেব্বুল্লাহ নিজ ঘরে বিদ্যুতের মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









