রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

কুষ্টিয়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ এপ্রিল) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। 

সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, “জনস্বার্থে গৃহীত সকল উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

সভায় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

কুদ্দুস/কুষ্টিয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.