রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুমিল্লায় শিশুদের হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পিএম

কুমিল্লায় শিশুদের হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে

কুমিল্লায় শিশুদের হাম- রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম-২০২৬ শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে। পরবর্তী ১৪ কর্মদিবস পর্যন্ত চলবে এ কার্যক্রম।

রবিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা সিটি করপোরেশন সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

কুসিক সূত্র জানায়, টিকা দাম কার্যক্রমের প্রথম ৮ দিনে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত স্থায়ী ও অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র সমূহে ৬ মাস হতে ৫৯ মাস বয়সি শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা দেয়া হবে। এছাড়া পরবর্তী ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণির অধ্যায়নরত ৫ বছরের কম বয়সি ছাত্র-ছাত্রীদের এক ডোজ হাম-রুবেলা টিকা দেয়া হবে। ১৪ দিনব্যাপী টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের আওতায় ৪৮ হাজার ৪ জনকে আনা হবে, এর মধ্যে প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণির অধ্যায়নরত ৫ বছরের কম বয়সি ছাত্র-ছাত্রী ৪ হাজার ৪৪৫ জন এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি শিশু ৪৩ হাজার ৫৫৯ জন।

স্বাস্থ্য বিষয়ে এ সময় আরো আলোচনা করেন, কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মামুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসনের কুমিল্লা প্রতিনিধি ডাক্তার সাবিজা ইয়াসমিন, কুসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চন্দ্র রাণী দেবনাথ ও ইপিআই এর মেডিকেল টেকনোলজিস্ট মো. জহিরুল ইসলাম।

ইমরান/কুমিল্লা/নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.