রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজশাহীর উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

রাজশাহীর উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন বিভিন্ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। 

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে চলমান উন্নয়ন পরিদর্শনকালে কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সমাপ্তের নির্দেশনা দেন রাসিক প্রশাসক।

এ সময় হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার, হড়গ্রাম গোরস্থানের উন্নয়ন কাজ এবং কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং, রিটেনিং ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রশাসক মো. মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ে সমাপ্ত ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আশা করছি হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যেই সমাপ্ত হবে এবং ফ্লাইওভারটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। অন্যান্য ফ্লাইওভারসহ চলমান উন্নয়ন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ৩০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ বাস্তবায়ন করা হচ্ছে।”

রাসিক প্রশাসক আরো বলেন, “৩০টি ওয়ার্ডে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। মশক নিধনে ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার মেশিনে স্প্রে ক্র্যাশ প্রোগ্রাম করা হয়েছে। মশক নিধনে কীটনাশক ও ফগার মেশিন ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতে একযোগে বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় রাজশাহীতে মহানগরীকে বিশ্ব দরবারে তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।”

রবিবার দুপুরে প্রথমে কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত কার্পেটিং সড়ক, ড্রেন, ফুটপাত, রোড ডিভাইডার, রেলিং, রিটেনিং ওয়াল নির্মাণ কাজ এবং গুলজারবাগ লেকের উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এরপর তিনি হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণ কাজ এবং হড়গ্রাম গোরস্থানের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। হড়গ্রাম গোরস্থানে থাকা অতিরিক্ত মাটি অপসারণের জন্য স্থানীয়রা দাবি জানালে তা দ্রুত সময়ের মধ্যে অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক।

এ সময় হড়গ্রাম গোরস্থানে শায়িত মহান জুলাই গণঅভ্যুত্থাণে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারত করেন মাহফুজুর রহমান রিটন। শহীদ মিনারুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবুজ/রাজশাহী/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.