সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাতক্ষীরায় পুরোনো দামে বিক্রি হবে জ্বালানি তেল

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

সাতক্ষীরায় পুরোনো দামে বিক্রি হবে জ্বালানি তেল

সাতক্ষীরা জেলার সকল ফিলিং স্টেশনে বর্তমানে মজুত থাকা জ্বালানি তেল আগের দামে বিক্রি করতে হবে বলে নিদের্শনা দিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

রবিবার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস । 

নতুন দামে জ্বালানি বিক্রি করা যাবে শুধুমাত্র ডিপো থেকে নতুন সরবরাহ আসার পর। এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জেলা প্রশাসক। 

শনিবার (১৮ এপ্রিল) রাত থেকে প্রতিটা পাম্পে এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসকের কার্যলয় সূত্রে জানা গেছে। সরকার ঘোষিত নতুন জ্বালানি মূল্য কার্যকর হলেও রবিবার সকালে এই মূল্য শুধুমাত্র নতুন সরবরাহকৃত তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

জেলা প্রশাসকের কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদন অনুযায়ী, জেলার ২৮টি ফিলিং স্টেশনে বর্তমানে প্রায় ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুত রয়েছে। 

বিষয়টি জানতে চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতারের একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি । 

অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলার সকল ফিলিং স্টেশনগুলোতে মজুত থাকা সব জ্বালানি তেল পুরোনো মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসনের একাধিক মনিটারিং টিম মাঠে কাজ করছে। এ নির্দেশনা অমান্য করায় সাতক্ষীরা শহরের লষ্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা ও এবি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।” নতুন চালান পাওয়ার পরই কেবল নতুন দামে বিক্রি শুরু করতে হবে বলে জানান তিনি।

সম্প্রতি সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। নতুন দরে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাঈদ/সাতক্ষীরা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.