সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে আব্দুর রহিমের বসতবাড়ির চারটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১৯ এপ্রিল) উপজেলার হাটিকুমরুলের গোলপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে এগিয়ে আসলে তাদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, “ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ছিলাম। আগুনটা ঠিক কোথা থেকে লেগেছে সঠিক তথ্য পাওয়া যায়নি, তদন্ত চলমান রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









