ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে (১৯ এপ্রিল ) রবিবার সকাল ১১টায় কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চক বাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি গোডাউন তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত
প্রায় ১ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।
জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









