ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়জদ্দীন হামীদকে গ্রেপ্তার করেছে মহেশপুর থানা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৭.৩২ এর দিকে মহেশপুর পৌর কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহেশপুর থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে আটক করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ময়জদ্দীন হামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









