নারায়ণগঞ্জের রূপগঞ্জে দক্ষিণবাগ সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি মন্দির কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিএনপি অতীতেও হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। এদেশে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









