ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।
সে সময়, জেলার বিভিন্ন উপজেলার অসহায় দুস্থ রোগীদের চিকিৎসা বাদদ ২ লাখ ৫৩ হাজার টাকা, ধর্মীয় উৎসব বাবদ ৯০ হাজার টাকা, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা বাবদ
৪৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও সিপিপিসি প্রকল্প উন্নয়ন বাবদ ২২ লাখ ১০ হাজার ২৫০ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়। মোট ২৭ জন উপকারভোগীর মাঝে ২৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করা হয় । চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









