ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনাকে কেন্দ্র করে গত ৪৮ ঘণ্টায় অন্তত ছয়টি বিশেষ মার্কিন বিমান ইসলামাবাদে অবতরণ করেছে।
সোমবার (২০ এপ্রিল) ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।
দেশটিতে মার্কিন প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে যাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, অন্তত ছয়টি মার্কিন সরকারের বিমান যোগাযোগের সরঞ্জাম, মোটরকেড সহায়তা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটি নূর খান-এ অবতরণ করেছে এবং সেখান থেকে ফিরে এসেছে। এর মধ্যে অন্তত দুটি বিমান আজ অবতরণ করেছে, আর বাকি চারটি বিমান গত ৪৮ ঘন্টায় অবতরণ করেছে।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









