সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হরমুজ প্রণালি দিয়ে জাহাজের স্বাভাবিক চলাচল বজায় রাখার আহ্বান জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে আল-জাজিরা এ খবর জানিয়েছে।
সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী সি চিন পিং বলেন, চীন অবিলম্বে একটি সর্বাত্মক যুদ্ধবিরতির পক্ষে। এ ছাড়া তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের ওপর জোর দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









