সোমবার, ১১ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গুরুদাসপুরে ৬টি গরু চুরি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

গুরুদাসপুরে ৬টি গরু চুরি

নাটোরের গুরুদাসপুর উপজেলার আনন্দনগর টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় গভীর রাতে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী আজিজুল হক জানান, রাত ১০টার দিকে গরুগুলো দেখাশোনা করে তিনি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে আনন্দনগর টেকনিক্যাল কলেজের নাইটগার্ড ডাবলু এসে তাকে জানায় যে, তাদের গরু চুরি হয়েছে।
পরে তিনি দ্রুত বের হয়ে মোটরসাইকেলে করে চাচকৈড় পুরাতন ব্রিজ এলাকায় যান। সেখানে নাইটগার্ডের কাছ থেকে জানতে পারেন, একটি বড় পিকআপভর্তি গরু পুরাতন ব্রিজ পার হয়ে নদীর ধারের মাছের আড়তের সামনে দিয়ে চলে গেছে। পরে নয়াবাজার পর্যন্ত খোঁজ করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, “গাভী পালন করেই আমার পরিবারের জীবিকা চলে। গরুগুলো ফিরে না পেলে পরিবার নিয়ে আবার ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হয়ে পড়বে।”

স্থানীয়দের ধারণা, গরুভর্তি পিকআপটি নাজিরপুর হয়ে নাটোর অথবা সিংড়া উপজেলার দিকে যেতে পারে।

সরেজমিনে দেখা গেছে, যেখান থেকে গরুগুলো গাড়িতে তোলা হয়েছে, সেটি আনন্দনগর টেকনিক্যাল কলেজের সিসি ক্যামেরার আওতাভুক্ত এলাকা। তবে বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান থাকায় কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা শেষে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করবে বলে জানা গেছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা হবে। চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।” 

সা/গু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.