মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রী আটক

কক্সবাজার শহরে অ্যাম্বুলেন্সে পাচারকালে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে কক্সবাজার শহরের শহীদ সরণিস্থ জলিলের দোকান মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় বসবাসকারী মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তাদের আদি নিবাস চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল বলেন, “সোমবার রাতে কক্সবাজার শহর থেকে অ্যাম্বুলেন্সযোগে মাদকের একটি চালান পাচারের খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শহরের শহীদ সরণী জলিলের দোকানের মোড় এলাকায় জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। এতে টের পেয়ে গাড়িটির চালক দ্রুত পালানোর চেষ্টা করে।”

তিনি আরো বলেন, “ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি করে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

শা/ক/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.