বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্রাহ্মণবাড়িয়ায় ১২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম

আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ১২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার পূর্ব পাশে চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আশুগঞ্জ থানাধীন টোল প্লাজার পূর্ব পাশে চেকপোস্টে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি কালো রঙের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১২-৯৩৫৫) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বিভীষণ গ্রামের মো. নূরে আলম (৪৬) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তিলাই গ্রামের তরিকুল ইসলাম রাজন (৩২)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। তারা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান।

ম/ব্রা/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.