শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ,এমপিওভুক্ত শিক্ষকদের বদলী চালুকরণ,ইবতেদায়ী মাদরাসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সুযোগ-সুবিধা প্রদান,প্রতিটি উপজেলায় ১টি মাদরাসা জাতীয়করণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন অনধিক ৬ মাসের মধ্যে প্রদানের দাবিতে মানববন্ধন করেন জাতীয় শিক্ষক ফোরামের ফরিদপুর জেলার নেতৃবৃন্দ।  

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে  ড.মাওলানা জাফরের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় আর উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ ক্বারী আবু দাউদ, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান। ইসলামী আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের দলীয়করণকে দূরে রেখে ছাত্রদের হাতে বই খাতা কলম তুলে দিন,আমরা অস্ত্রের মহড়া দেখতে চাই না। 

এ সময় বক্তারা আরো বলেন আমরা সরকারকে উদার্থ আহ্বান রাখতে চাই, আমাদের পীর সাহেব চরমোনাই এর সাথে আপনি যখন ক্ষমতায় এসেছেন দেখা করেছিলেন এবং বলেছিলেন আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরাও আপনাদের সহযোগিতা করবার জন্য সর্বদা প্রস্তুত আছি। তবে জাতীয় শিক্ষক ফোরামের যে সমস্ত দাবি-দাওয়া গুলি আছে এগুলো আপনি অবিলম্বে বাস্তবায়ন করুন আমরা আপনার সাথেই আছি।


 

 

অপূর্ব অসীম/ফরিদপুর/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.