শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রৌমারীতে শুভসংঘের উদ্যোগে অসহায় পরিবারকে খাদ্য সহায়তা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম

রৌমারীতে শুভসংঘের উদ্যোগে অসহায় পরিবারকে খাদ্য সহায়তা

“শুভ কাজে সবার পাশে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারী উপজেলা সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামে স্বামীহারা এক অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ, রৌমারী উপজেলা কমিটি। নটান পাড়া গ্রামে স্বামীহারা তিন সন্তানের জননী মালাভানুর হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। 

জানাযায়, স্বামী মৃত্যুর পর ছোট ছোট সন্তানদের নিয়ে অন্যের জমিতে কোন মতে মানবেতর জীবন যাপন করে আসছিলেন তিনি। তার এমন দুর্দশার কথা জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়ায় বসুন্ধরা শুভসংঘ। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আলু, আটা ও তেলসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। 

মালাভানু বলেন, স্বামী মারা যাওয়ার পর তিনটা বাচ্চা নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। ঠিকমতো খাওয়াতে পারিনা। আজকে যে সহায়তা পেলাম, এতে অন্তত কিছুদিন ভালোভাবে চলতে পারবো। যারা আমাকে সাহায্য করেছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন।

বসুন্ধরা শুভসংঘ রৌমারী উপজেলা কমিটির সভাপতি মাসুদ পারভেজ রুবেল বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকতে। আমি আশা করি এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমাদের এই সংগঠনের।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক শওকত আলী মন্ডল, শুভসংঘের সদস্য রাহিম রেজওয়ান, মেহেদী হাসান ও কাবিদুল ইসলামসহ প্রমুখ। 


 

আবু সাইদ/রৌমারী/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.