ময়মনসিংহের নান্দাইলে গ্রামীণ সড়কের উদ্ধোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর সুরেশ ডাক্তার বাড়ি হতে কামালপুর ভায়া কালিয়াপাড়া (০০০-৩৫৭ মিটার) পর্যন্ত গ্রামীণ সড়কের শুভ উদ্বোধন করেন তিনি। সড়কটি ৬৮ লাখ ৮৪ হাজার ৪৬৬ টাকা ব্যয়ে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
উদ্ধোধনের এসময় উপস্থিত ছিলেন- নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া পিয়াল নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বাবুল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









