শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কৃষকের দুর্ভোগ লাঘবে খাল পরিষ্কারে এমপি জিলানী

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম

কৃষকের দুর্ভোগ লাঘবে খাল পরিষ্কারে এমপি জিলানী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খালের কচুরিপানা পরিষ্কার করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। 

শনিবার (২৫ এপ্রিল) সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা–রামনগর খালে এ কার্যক্রম চালান এই সাংসদ ।

এসময় এস এম জিলানী বলেন,। সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা–রামনগর খালটি এলাকার মানুষের একটি প্রাণের খাল। এখানকার অধিকাংশ কৃষক এই খাল ব্যবহার করে তাদের উৎপাদিত ফসল বাড়িতে নিয়ে যান। কিন্তু দীর্ঘদিন কচুরিপানায় ভরে থাকায় খালটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল।

তিনি আরও বলেন, কচুরিপানার কারণে কৃষকদের ধান কেটে বাড়িতে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তাই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খালটি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদ, রফিকুল ইসলাম হাওলাদার, যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
 

নুরুল আলম/গোপালগঞ্জ/কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.