শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কেরানীর টেকে র‍্যাবের অভিযান, গাঁজা ও নগদ অর্থসহ আটক ১

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম

কেরানীর টেকে র‍্যাবের অভিযান, গাঁজা ও নগদ অর্থসহ আটক ১

গাজীপুরের টঙ্গীর কেরানীর টেক এলাকায় র‍্যাব-১ এর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার(২৫ এপ্রিল)সকাল ৯ টায় এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,গতকাল শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তি এলাকায় পরিচালিত অভিযানে মোঃ হারুন শেখ (৫৩) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ কেজির বেশি গাঁজা, বিপুল পরিমাণ নগদ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

শাহীন মোল্লা/গাজীপুর/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.