শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

৪ ইঞ্চি জমি নিয়ে বিরোধ, হামলায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম

৪ ইঞ্চি জমি নিয়ে বিরোধ, হামলায় যুবকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় আহত বাবলু (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলার এজাহার, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার যোগীন্দ্রনগর গ্রামে মাত্র ৪ ইঞ্চি জায়গা নিয়ে পারুলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল বাবলুর। এই বিরোধের জের ধরে গত ১৭ এপ্রিল পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, একই গ্রামের কাওছার, কামাল, জহুরুল ও রাসেলসহ কয়েকজন তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। কিন্তু দীর্ঘ সময় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাবলুর পরিবারে স্ত্রী, দুই সন্তান, মা ও বাবা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তার স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বলেন, “আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।”

 


 

আব্দুস সালাম/গুরুদাসপুর/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.