দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনটি ভৌগলিকভাবে অতি গুরুত্বপূর্ণ। দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের বিরামপুরসহ ৪টি এবং রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার হাজার হাজার রেল ভ্রমণকারী যাত্রীদের একমাত্র মাধ্যম বিরামপুর রেলওয়ে স্টেশন।
সোমবার (২৭ এপ্রিল) জনদাবির প্রেক্ষিতে নানা সমস্যায় জর্জরিত স্টেশনটির যাত্রীসেবা উন্নতিকরণে স্টেশন পরিদর্শনে আসেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
একদিকে অত্যাধিক যাত্রীচাপ অন্যদিকে আসন সংখ্যা সীমিতের কারণে বিড়ম্বনা ও ভোগান্তি দীর্ঘদিনের। বিরামপুর পেশাজীবী ঐক্য ফোরাম এ সমস্যা নিরসনে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছিল।
পরিদর্শন শেষে ঢাকাগামী কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি, স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম বর্ধিতকরণ, ১ নাম্বার প্লাটফর্মের পানি পড়া বন্ধে ব্যবস্থা গ্রহণসহ ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস প্রদান করেন রেলওয়ের মহাপরিচালক।
এ সময় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, দিদউফের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, পেশাজীবী ঐক্য ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম, বিরামপুর প্রেস ক্লাব কলেজ বাজারের সভাপতি মাহমুদুল হক মানিক প্রমূখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









