দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হলো শরীয়তপুর প্রেস ক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি এবং চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট এবং দৈনিক মানবজমিনের খলিলুর রহমান।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন যমুনা টিভির এসএম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়।
সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ হিসেবে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক নির্বাচিত হয়েছেন। সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি।
দপ্তর সম্পাদক পদে আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ভোরের দর্পণের সাইফুল ইসলাম এবং আইন সম্পাদক পদে দৈনিক বর্তমান কথার সোহেল রানা বিজয়ী হয়েছেন।
এছাড়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কালের কণ্ঠের শরিফুল আলম ইমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ধর্ম ও সাহিত্য সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন, দ্য ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার এবং গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী।
নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার বলেন, “দীর্ঘ বিরতির পর এই নির্বাচন শরীয়তপুরের সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, গতিশীল ও সুসংগঠিত প্রেস ক্লাব গড়ে তুলতে কাজ করবো।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









